১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জেনারুল হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, মঙ্গলবার ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা পালিয়ে আসেন।

৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, নিহত জেনারুলের লাশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। মরদেহ ফেরতের বিষয়টি ভারতের মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে নিশ্চিত করেছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সরকারি দলের সংসদীয় সভা আজ

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ০৩:৫৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯