সাতক্ষীরায় যানজট মুক্ত নিরাপদ সড়ক ও দখল মুক্ত ফুটপাত ব্যবহারের লক্ষ্যে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারী) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সদর হাসপাতাল মোড় থেকে বর্ণাঢ্য পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত মিশ, সহকারি পুলিশ সুপার মো. হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, সদর থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ‘সকলের জন্য আবাসযোগ্য ও পরিচ্ছর্ন্ন শহর গড়াই সাতক্ষীরাবাসীর কাম্য। সাতক্ষীরাবাসীর জন্য সুন্দর সাতক্ষীরা উপহার দেওয়ার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে মোবাইল কোর্টে পরিচালনা করে সড়ক-মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবৈধ যানবাহন বন্ধ করা হচ্ছে। মহাসড়ক ও বিভিন্ন সড়কে যানজটের কারণে প্রতিনিয়ত সড়ক দূর্ঘনায় মানুষের প্রাণহানী ঘটছে। অনেকে পঙ্গুত্ব জীবন যাপন করছে। এটা এ জেলাবাসীর কারও কাম্য নয়। মহতী এ উদ্যোগ সকলের জন্য মঙ্গল বয়ে আনবে। অপরদিকে ফুটপাতের দোকানপাট গরীব দুঃখী মানুষের কথাও ভাবতে হবে। তাদেরকে কিভাবে পুনর্বাসন ও সহযোগিতা দেওয়া যায় সে লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আহবান জানান জানান।’
এদিকে সাতক্ষীরা শহরকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহব্যাপী অভিযান শেষে এ পদযাত্রা শুরু হয়। গত এক সপ্তায় ৪ জন নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জরিমানার পাশাপাশি আটক করা হয় কয়েক শত ইঞ্জিন ভ্যান নছিমন করিমন ইজিবাইক ব্যাটারী ভ্যান প্রকৃতির যানবাহন। এরফলে শহর অনেকটা যানবাহন শুন্য হয়ে পড়ে। গত রোববার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই অভিযান পরিচালিত হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ সুপার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
সুত্র জানায়, শহরের মেডিকেল কলেজ হতে সার্কিট হাউজ মোড়, নিউ মার্কেট হতে পাকাপোল হয়ে পুরাতন সাতক্ষীরার কালীবাড়ির মোড়, নারকেলতলা হতে কাজল সরণী হয়ে বড় বাজারের মোড়, পোস্ট অফিস মোড় হতে সরকারী (বালক) কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা পর্যন্ত এবং খুলনা রোড মোড় হতে বিজিবি ক্যাম্প হয়ে বিনেরপোতা পর্যন্ত রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান এবং যত্রতত্র রাস্তার উপর ফেলে রাখা মালামাল যা জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে এ সকল মালামাল অপসরণ করে জনসাধারণের চলার উপযোগী পরিবেশ করার অভিযান অব্যাহত আছে। তবে শহরের মধ্যে পৌরসভার কাছ থেকে লাইসেন্স না নিয়ে অবৈধভাবে চলাচলরত ইজিবাইক ও মটর ভ্যান আটক করে তাদের পৌরসভার কাছ থেকে লাইসেন্স নিয়ে শহরে চালানোর জন্য জরিমানা না করে সতর্ক করে দেওয়া হয়।
সাতক্ষীরা শহরের অভ্যন্তরে ট্রাক ও মাত্রাতিরিক্ত ইজিবাইক ও ইঞ্জিনভ্যান চলাচলে তৈরি হচ্ছে তীব্র যানজট। এ যানজটের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শহরের ব্যস্ততম এলাকায় দিনের বেলায় যততত্র পার্কিং ও রড-সিমেন্ট বহনকারী ট্রাক প্রবেশ করে তৈরি করছে তীব্র যানজট।
বিবি/ ইএম





















