যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আফজাল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার ঘিবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫/৬ জন অজ্ঞাত লোক নেটের ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা ব্যাগগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ঘটনাস্থল হতে ব্যাগগুলি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিবি/এসআর























