ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে।
মঙ্গলবার ইসির ৪৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। এছাড়া সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ আসনে ২৮ ফেব্রুয়ারি পুনঃনির্বাচন হবে।
এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৩ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।
বিবি/জেজে

























