০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে ভয়াবহ আগুন

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে কলের তাঁত সেক্টরে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁছটি ইউনিট কাজ করছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। আগুন নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ ও কামারখন্দের পাঁচটি ইউনিট একযোগে প্রায় দু ঘণ্টা ধরে কাজ করছে।

তিনি আরো জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পাটের বস্তা থাকায় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জাতীয় পাটকলের মহা ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম জানান, মিলের তাঁত সেক্টরে আগুন লাগায় সেখানে রাখা বস্তার বেল পুড়ে গেছে। এখনো নিয়ন্ত্রণ কাজ চলছে।

বিবি/জেজে

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় পাটকলে ভয়াবহ আগুন

প্রকাশিত : ১০:২১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯