১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ফুলবাড়িয়ায় ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছে। এ সময় সোহেল মিয়া নামে একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার সন্তোষপুর কান্দুর বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম কেশরগঞ্জ ডিগ্রী কলেজের (ব্যবসায় শিক্ষা) শিক্ষক। নিহত শিক্ষক উপজেলার কালাদহ গ্রামের হায়দার আলীর ছেলে।

ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, দুপুরে মধুপুর থেকে আসা পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক সন্তোষপুরের কান্দুর বাজার এলাকায় আসলে অপরদিক কেশরগঞ্জ থেকে আসা মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষক নিহত হয়।

এ সময় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী সোহেল মিয়া গুরুত্বর আহত হয়। আহতকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

ফুলবাড়িয়ায় ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত : ০৭:২৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯