০১:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি ঘাটের টিএস ফিরোজ আলম।

এর আগে ঘন কুয়াশার কারণে বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় এই নৌরুটে।

এ বিষয়ে ঘাট সূত্র জানায়, মধ্যরাতে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এসময় ফেরির চালকেরা দিক নির্ণয়ে বিভ্রান্তির কথা জানালে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে। এসময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। পরে সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যে পৌছায়।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের টিএস ফিরোজ আলম জানান, কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে আটটার দিকে ফেরি চলাচল সম্পূর্ণভাবে শুরু করে। অবশ্য সকাল পৌনে ৮টার দিকেই কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে একটি ফেরি ছেড়ে যায়। তবে তখনো কুয়াশা বিরাজ করায় মাঝ পদ্মায় ফেরি চলাচলে ধীরগতি ছিল।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত : ০৯:৩৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯