পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান রুবেল নামের শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে লক্ষীপুর সহরের সড়ক ও জনপথ কার্যালয় সংলগ্নে এ নিহত হওয়ার দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার দ্বীন মোহাম্মদের মিয়ার ছেলে। তিনি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল মোটরসাইকেল যোগে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছে
এসময় লক্ষ্মীপুর-রামগতি সড়কের ৭নং ওয়ার্ড় এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি মেইন রাস্তার উপর পড়ে যান। এসময় পিকআপের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তবে হেলমেট থাকায় মাথাটি একবারে থেতলীয়ে যায়নি।
গত রোববার (২০ জানুয়ারি) গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকায় একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। সেই মন্তব্যটি ভালো লেগেছিলো মিজানুর রহমান রুবেলের। তাই গত সোমবার (২১ জানুয়ারি) ফেসবুকে এই স্যাটাস দেন রুবেল। সেখানে তিনি উল্লেখ করেন, ‘মন্ত্রী মহোদয়ের উক্তি : মৃত্যু নিশ্চিত, শুধু সময়টাই অনিশ্চিত, তাই প্রয়োজন উপলব্ধি এবং অনুধাবন।’ একটি পিকআপ ভ্যান সেই উক্তিটি যেন আজ সত্যি করে দিলো। কেড়ে নিলো মিজানুর রহমান রুবেলের প্রাণ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে গাড়িটির রেজিষ্ট্রেশন নাম্বার ছিল না।
বিবি/ ইএম
























