০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মাদারীপুরে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ,৩ জনকে জরিমানা

মাদারীপুরে বৃহস্পতিবার সকালে পৃথক দুটি অভিযানে ১১০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সদর উপজেলার চৌরাস্তা এবং কালকিনি উপজেলার মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি ও সরবরাহের অপরাধে ৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ী জাটকা ইলিশ সরবারহ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চলায় র‌্যাব, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। এ সময় দুটি ট্রাক থেকে সর্বমোট ১১০মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি ও সরবরাহের অপরাধে ৩ মৎস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলার ইউএনও সাইফুদ্দিন গিয়াস দুজন মৎস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলেন আরিফ হোসেন (২৫) ও নাসির সরদারকে (৩৮)। অপরজন জামাল মাঝিকে (২২) ৫ হাজার টাকা জরিমানা করেন কালকিনি উপজেলার ইউএনও আমিনুল ইসলাম। তিনজনই বরিশালের হিজলা থানার বাসিন্দা।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. রাইছ উদ্দিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি ও সরবরাহের অপরাধে ৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা নিধনে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

বর-কনেসহ নিহত এক পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন

মাদারীপুরে বিপুল পরিমান জাটকা ইলিশ জব্দ,৩ জনকে জরিমানা

প্রকাশিত : ০৬:৩৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯