০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ডিবির  পৃথক অভিযানে আটক ১৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক অভিযানে ১২ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকা, ২১ পিচ ইয়াবা ও আধাকেজি গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো রমজান আলী ফকির, শফিকুল ইসলাম, স্বপন মিয়া, আঃ ছাত্তার, শাখাওয়াত হোসেন, সারোয়ার, আঃ হাই, রফিকুল ইসলাম, মোখলেছ, শফিকুল ইসলাম, আজিজুল হক, আক্রাম হোসেন, হাতেম খা ওরফে জাহাঙ্গীর, রোমান মিয়া ও আয়াতউল্লাহ। তাদেরকে পৃথক মামলায় বৃহস্পতিবার(২৪জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।

ডিবির ওসি শাহ্ কামাল আকন্দ জানান,জেলা পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী ও জুয়ারিদের গ্রেফতার করতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বুধবার ডিবি ওসি শাহ্ কামাল আকন্দের নির্দেশে ডিবির এসআই আনোয়ার হোসেন, এসআই নাজিম উদ্দিন, এসআই হাবিবুর রহমান, এএসআই প্রদীপ চন্দ্র দাস ও এএসআই আব্দুল মজিদ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অভিযান পরিচালনা করে।

পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ বেশ কিছু টাকা উদ্ধার করা হয়। আরেক অভিযানে এসআই মাসুদ জামালী গৌরীপুর উপজেলার বাহাদুরপুর পশ্চিম পাড়া থেকে ২১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাতেম খাঁ ওরফে জাহাঙ্গীর এবং এসআই পরিমল চন্দ্র সরকার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া থেকে আধাকেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রোমান মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবি ওসি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু বগুড়া সিটি করপোরেশনের

ময়মনসিংহে ডিবির  পৃথক অভিযানে আটক ১৫

প্রকাশিত : ০৭:০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯