চীনে গণহারে উইঘুর মুসলিম নির্যাতন ও ব্যাপকহারে বন্ধি রাখা ও বলপূর্বক ধর্মচ্যুতকরণের প্রতিবাদ জানিয়ে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করে আল্লামা আবু আরেফ সারতাজ। বক্তব্য রাখেন এমদাদুল হক সায়ীফ, হাফেজ ইলিয়াছ শাহ, শেখ নঈমউদ্দিন, রেজাউল মোস্তফা, খোরশেদুল আলম, এডভোকেট নুসরাত নুহা, সাবিনা খাতুন সাব্বি, নিজামউদ্দীন, কামরুল আলম,আব্দুল বারেক, লুতফুর রহমান, ইরফানুল হক, আরিফুল ইসলাম, নাফিছ মোবারত, মওলানা নজরুল ইসলাম প্রমুখ। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ উইঘুর মুসলিমদের মানবিক ও নাগরিক অধিকার হরণ এবং ধর্মীয় অধিকার রুদ্ধ করণের সীমাহীন দুরাবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, ইসলামের মহান প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল শিক্ষা সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধনা এবং যে কোন সৃষ্টির ক্ষতি করা থেকে বিরত থাকা।
তাঁরা বলেন, ইসলাম সব মানুষের নিরাপত্তা ও বিশ্ব শান্তির ধারক এবং কোন মুসলিম-ই সন্ত্রাসী নয় এবং কোন রাষ্ট্রের জন্য হুমকি নয়। নেতৃবৃন্দ বলেন, সালাফি-ওহাবি সন্ত্রাসী মতবাদ ইসলাম নয় এবং এসব মতবাদের অনুসারি মুসলিম নয় বরং ইসলাম থেকে বিচ্যুত। তাঁরা আরো বলেন, ইসলাম ও মানবতার শত্রু ইসরাইল-আমেরিকা ও সৌদি এবং ইরানী স্বৈর শাসকগোষ্ঠির সৃষ্ট কতিপয় সন্ত্রাসী দুষ্কৃতিকারির জন্য একটা এলাকার সমগ্র জনগোষ্ঠিকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেয়া অন্যায় এবং মানবতা বিরোধী অপরাধ। মানববন্ধনে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে অবিলম্বে সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে নাগরিক ও মানুষ হিসেবে মুসলিমদের স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেয়ার আবেদন জানানো হয়।
বিবি/ ইএম






















