০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নিহত ৩

বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছে।

শনিবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রোজিনা আক্তার (৪০), মমতাজ বেগম (৪৮), মতিউর রহমান মামুন (৫২)।

রোজিনার ছেলে আবির (৫) এখনও নিখোঁজ রয়েছে। তাদের বাড়ি কেরানীগঞ্জ থানায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, কেরানীগঞ্জগামী একটি নৌকাকে শুক্রবার রাতে ধাক্কা দেয় চাঁদপুরগামী একটি জাহাজ। এতে নৌকায় থাকা এসব যাত্রী নিখোঁজ হন। শনিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকাডুবে নিহত ৩

প্রকাশিত : ১১:৪৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯