দাউদকান্দিতে ইয়াবা বিক্রি করা অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ।
পুলিশ জানায়, আজ (২৬ জানুয়ারি) দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ এস এম আব্দুল নুরের নেতৃত্বে এস আই জাহাঙ্গীর আলম সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিন পেন্নাই সড়কে ইয়াবা বিক্রির সময় ২শত ৫ পিছ ইয়াবাসহ হাফিজুর রহমান নামে এক মাদক ব্যবসায়ী আটক করে।
আটককৃত হাফিজুর রহমান উপজেলার দক্ষিন পেন্নাই গ্রামের মোবারক হোসেনের ছেলে।
বিবি/ ইএম























