ময়মনসিংহের কাচারীঘাটে (২৬জানুয়ারি)সন্ধ্যায় ময়মনসিংহ দিঘী এন্টারপ্রাইজের আয়োজনে এবং দি ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগীতায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা -২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাস উদ্দিন ভূঁঞা, জেলাআওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শিল্প ও বাণিজ্য মেলায় সকল ধরনের পণ্য এবং বিভিন্ন প্রকারের স্টল বসেছে। এছাড়াও প্রতিবারের মত এবারও বিনোদনের ব্যবস্থাসহ সার্কাসের দেখার আয়োজন করা হয়েছে।
বিবি/ ইএম




















