ময়মরসিংহের হালুয়াঘাট উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আল আমিন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার আল আমিন উপজেলার খয়রা কুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।শুক্রবার (২৫ জানুয়ারি) দ্বিবাগত মধ্য রাতে উপজেলার খয়রা কুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারের পর আল আমিনের দেহ তল্লাশী করে ১টি পাইপগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। আসামীকে আদালতে পাঠানো হবে।
বিবি/ ইএম




















