০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আওয়ামী লীগ নেতা নুরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক এ শোক বার্তায় তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত, বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী রবিবার ভোরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।

নুরুল আলম চৌধুরী মাত্র ২৭ বছর বয়সে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টসহ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষীয়ান এই রাজনীতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর জেলার ফটিকছড়ি উপজেলায় নিজ গ্রামের বাড়িতে ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে স্থানীয় মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আওয়ামী লীগ নেতা নুরুল আলমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ০১:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯