০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মাটি খুঁড়তেই মিলল স্কুলছাত্রের মরদেহ

ফেনীতে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পাঠানবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরাফাত শহরের পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, রোববার রাত ৯টার দিকে আরাফাত হোসেন (১২) শহরের পাঠানবাড়ী এলাকার মোমিন জাহান মসজিস সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে সোমাবর দুপুরে একই এলাকার নির্মাণাধীন একটি বাসার পাশে মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ আধুনিক ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

মাটি খুঁড়তেই মিলল স্কুলছাত্রের মরদেহ

প্রকাশিত : ০১:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯