পটুয়াখালীর বাঊফলে বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়ছে।
সোমবার(২৮ জানুয়ারি) , বেলা ১১টার দিকে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামী মটর চালকলীগ একটি মিছিল বের করেন।
আনন্দ মিছিলটি বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো: ইব্রাহিম ফারুক, বাউফর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক মো:আনিসুর রহমান, সূয্যমনি ইউপি চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাচ্চু , বাউফল উপজেলা আওয়ামী মটর চালকলীগ সভাপতি মো: খলিলুর রহমান, বাউফল পৌর মটর চালকলীগ সভাপতি মো: রেজাউল করিম বেল্লাল।
এছাড়াও সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
বিবি/রেআ




















