ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার সাইনর্বোড এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলো ত্রিশালের রায়মনি গ্রামের ট্রাক চালক আলামিন(২৫) ও হেলপার হাফিজ উদ্দিন (১৭)।
পুলিশ জানায়, আজ সোমবার সকাল ৯ টার দিকে ময়মনসিংহ থেকে পোষাক শ্রমিকদের নিয়ে একটি বাস ভালুকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দুইজন মারা যায়। আহতরা ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিবি/ ইএম




















