০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

লজ্জা নয়, কর্মফল ভোগ করছে বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ভরাডুবি হওয়ায় বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রে যেতে লজ্জা পাচ্ছে। লজ্জা পেয়ে লাভ নেই, এটি তাদের কর্মফল। মনোনয়ন বাণিজ্য, প্রচারণা না চালিয়ে ঘরে বসে থাকা, এমনকি পোস্টার না লাগানো-এ ধরনের কাজের ফল তারা ভোগ করছে।

সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে যারা তাদের অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখে, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে, চা-চক্রের আমন্ত্রণেও তারা সাড়া দেবেন না, এটা অস্বাভাবিক।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির উচিত ষড়যন্ত্রের পথ ছেড়ে সরকারের সঙ্গে দেশের কাজ করা।

বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে আওয়ামী লীগ প্রচার উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম ও মোটর চালক লীগের নেতারা সভায় বক্তব্য রাখেন।

বিবি/এসআর

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

লজ্জা নয়, কর্মফল ভোগ করছে বিএনপি: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯