০২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

  • এ কে আজাদ:
  • প্রকাশিত : ১০:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • 119

ফেনীতে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পাঠানবাড়ী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুইজনকে আটক করেছে।

পুলিশ ও স্বজনরা জানায়, রবিবার রাত নয়টার দিকে আরাফাত হোসেন (১২) শহরের পাঠানবাড়ী এলাকার মোমিন জাহান মসজিস সংলগ্ন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে সোমাবর দুপুরে একই এলাকার নির্মানাধিন একটি বাসার পাশে মাটিতে পুতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত আরাফাত শহরের পুলিশ লাইন্স স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্র ও প্রবাসী জসিম উদ্দিনের ছেলে।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

ফেনীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত : ১০:০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯