০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

আশুলিয়ায় ট্রাক তুরাগে, তিনজনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিখোঁজ আছেন আরও একজন।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছেন উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদ  এসব তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাকের চালক মোজাহিদ, চালকের সহকারি আরিফ ও ইটভাটার শ্রমিক শাহীনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইটভাটার আরেক শ্রমিক আব্দুল কাদের নিখোঁজ রয়েছেন।

ইটভাটা থেকে ট্রাকে ইট নিয়ে টঙ্গী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ওসি।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

আশুলিয়ায় ট্রাক তুরাগে, তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯