০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

৮৫ লাখ টাকার স্বর্ণ ফেলে গেল তারা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্টের আওতায় কুটিবাড়ি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সিদ্দিকের নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্টের আওতায় কুটিবাড়ি এলাকা অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা এলে তাদের ধাওয়া দেয় বিজিবি।

ধাওয়া খেয়ে চোরাকারবারিরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিনের ব্যাগের ভেতর ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

বাসভাড়া কত বাড়বে জানা যাবে বৃহস্পতিবার

৮৫ লাখ টাকার স্বর্ণ ফেলে গেল তারা

প্রকাশিত : ০২:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯