০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

গাজীপুরে গণপিটুনিতে নিহত ২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাথুরা গ্রামে ডাকাতি করতে গিয়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই তারা মারা যায়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা বলেন, রাথুরা গ্রামের সায়েম আকন্দের বাড়িতে ৪-৫ জনের ডাকাতদল ডাকাতি করতে গেলে বাড়ির লোকজন টের পেয়ে যায়। তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে।

উত্তেজিত জনতা দুই ডাকাতকে আটক করে রাথুরা প্রাইমারি স্কুলের মাঠে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত চাপাতি ও রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

গাজীপুরে গণপিটুনিতে নিহত ২

প্রকাশিত : ১১:২৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯