০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বোরহানউদ্দিনে পেট্রোলের আগুনে দগ্ধ ৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোটপাতা গ্রামের মোল্লা বাড়িতে পেট্রোলের আগুনে ৫ জন দগ্ধ হয়েছেন। এরা হলেন হাসেম ফরাজী, নকিব, ইয়াছমিন, লিটন ও নুরজাহান। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, ছোটপাতা গ্রামের মোল্লা বাড়িতে মঙ্গলবার রাতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। রাতে আবুল হাসেম কুপিতে (চেরাগ) ভুলবশত কেরসিনের পরিবর্তে পেট্রোল ঢেলে দেয়। এ সময় আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে গৃহকর্তা হাসেম ফরাজী, ছেলে নকিব, স্ত্রী ইয়াছমিন, বারেকের ছেলে লিটন ও সৈয়দ মোল্লার স্ত্রী নুরজাহান দগ্ধ হন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার সিকদার জানান, অসাবধানতা বশত জলন্ত কুপিতে পেট্রোল দেওয়ায় সময় আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

বোরহানউদ্দিনে পেট্রোলের আগুনে দগ্ধ ৫

প্রকাশিত : ০৩:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯