০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৭ দিনের শুভেচ্ছা সফরে শুক্রবার (১ ফেব্রুয়ারি) সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, সফরকালে তিনি সৌদি আরবের সহকারী প্রতিরক্ষামন্ত্রী, সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ও ল্যান্ড ফোর্স কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি পবিত্র ওমরাহ পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন ও প্রশিক্ষণ সহায়তার বিষয়গুলো আরও বেগবান হবে।

সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ৯ ফেব্রুয়ারি (শনিবার) দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

সৌদি আরব যাচ্ছেন সেনাপ্রধান

প্রকাশিত : ১১:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯