০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

অসুস্থ মেয়ের জন্য খাবার আনা হলো না মায়ের

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে ট্রাকচাপায় খয়রুন নেছা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের উছলাপাড়ার পলি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত খয়রুন নেছা উপজেলার হাজিপুর ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আক্তার হোসেনের স্ত্রী।

প্রতিবেশী ফজলুল হক বলেন, খয়রুন নেছার মেয়ে পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। সকালে মেয়ের জন্য নাস্তা আনতে ক্লিনিক থেকে বের হন। আশপাশে একমাত্র হোটেলটি সড়কের ওপারে অবস্থিত। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এর আগেও এই জায়গায় একই রকম দুর্ঘটনা ঘটে।

কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

অসুস্থ মেয়ের জন্য খাবার আনা হলো না মায়ের

প্রকাশিত : ০১:৪৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯