কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দিনব্যাপী ইউনিয়ন বীজ মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন-কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান। কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় যাত্রাপুর ইউনিয়নে বীজ মেলা অনুষ্ঠিত হয়।
আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় হোয়্যার দ্য রেইন ফলস প্রকল্প যাত্রাপুর ইউনিয়ন পরিষদ গোডাউনে ‘ইউনিয়ন পরিষদ বীজ ব্যাংক প্রতিষ্ঠা’ হয়। এসব বীজ ব্যাংকে স্থানীয় কৃষকদের উদ্ভুদ্দ করে বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল জাতের বীজ বিনামূল্যে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে উক্ত বীজ ব্যাংক থেকে প্রয়োজনের সময় কৃষকরা বিনা মূল্যে বীজ সংগ্রহ করে।
এর ফলে দরিদ্র কৃষকদের বাড়তি অর্থ ব্যয় করে বীজ কিনতে হচ্ছে না। এতে করে কাঙ্খিত সুফল পাচ্ছেন প্রান্তিক কৃষকরা। এ ধরণের উদ্যোগ গ্রহন করায় ¯স্থানীয় পরিষদকে শক্তিশালী করার মাধ্যমে অত্র এলাকায় কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে এই ইউনিয়ন পরিষদ বীজ ব্যাংক।
বিবি/রেআ





















