০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য আটক

বৃহস্পতিবার সকালে শহরের থানতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসএসসি’র ভূয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে সাগর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার রইস উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল শহরের থানতলীতে অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র বিতরণের অভিযোগে একই এলাকার লায়েক আলী হাওলাদারের ছেলে সাগর হোসেন (১৯) কে
বেশকিছু সীমকার্ড এবং মোবাইলসহ তার নিজবাড়ী থেকে আটক করা হয়।

তিনি আরও বলেন অভিযুক্ত সাগর ফেইসবুকে ঝশ ঘরনরৎ নামে আইডি খুলে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি ভূয়া গ্রুপ তৈরি করে। উক্ত গ্রুপে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। সে সরকারী নাজিম উদ্দিন কলেজের একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র।

এ ব্যাপারে সদর থানায় অভিযুক্তের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪ এর (ক), (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে প্রশ্নপত্র ফাঁসচক্রের সদস্য আটক

প্রকাশিত : ০৮:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯