ময়মনসিংহের আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত ও আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত তিন টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুল ইসলাম (৪০)। সকলের বাড়ি গাইবান্দার ফুলছড়ি গ্রামে।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার দম্পতি চিকিৎসার জন্য ময়মনসিংহ-শেরপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলো। পথে আলালপুরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দম্পতি ও তাদের ছেলেসহ তিন জন নিহত হয়। এ ঘটনায় তাদের আরও দুই ছেলে-মেয়ে ও প্রাইভেটকারচালকসহ তিন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বিবি/ ইএম




















