০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

রাজধানীতে দুটি পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার খিলক্ষেত ও দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজনই নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, দক্ষিণখানের কাওলা এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন নীলকান্তি রায় (২২)। তিনি কাওলাতেই থাকতেন এবং একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। দক্ষিণখানের কাওলা ও আশকোনার মাঝে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় নীলকান্তির মৃত্যু হয়। পরে নিহতের কাছ থেকে পাওয়া মোবাইল থেকে সংবাদ পেয়ে তার ভাই বকুল রায়কে ফোন দেয়া হলে তিনি এসে মৃতদেহ শনাক্ত করেন।

অন্যদিকে, খিলক্ষেতে নিহত নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ২২ বছর বলে ধারণা করা হচ্ছে। ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দরে রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, খিলক্ষেত কুড়িল বিশ্বরোডসংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই অজ্ঞাত নারীর। তার পরনে ছাপা রঙের একটি বোরখা ছিল।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

প্রকাশিত : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯