০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ফতুল্লায় মবিল কারখানায় আগুন

ফতুল্লায় একটি মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মজুদকৃত বিপুল পরিমাণ মবিল ও দাহ্য পদার্থ। শনিবার দুপুরে ফতুল্লার নন্দলালপুর এলাকার প্রাইম টেক্সটাইলের পাশে একটি নামবিহীন মবিলের গোডাউনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সালাউল্লাহ হক জানান, ‘বেলা ১১টায় খবর পেয়ে ফতুল্লা, হাজীগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নিয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনও জানা যায়নি। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

শীর্ষ সংবাদ ডটকম সম্পাদক দুই হাজার পরিবারকে উপহার দিলেন ঈদ সামগ্রী

ফতুল্লায় মবিল কারখানায় আগুন

প্রকাশিত : ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯