‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৯’ গ্রহণ করলেন চার লেখক।
শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তারা।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কাজী রোজি, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় আফসান চৌধুরী।
পুরস্কারপ্রাপ্তদের ২ লাখ টাকার চেক, একটি করে সম্মাননাপত্র ও পদক দেওয়া হয়।
গত ২৮ জানুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
বিবি/ ইএম

























