কক্সবাজারের টেকনাফে চরম মাদক বিরোধী অভিযানের মধ্যেও বিজিবি জওয়ানেরা লবণের মাঠ হতে সাড়ে সাত কোটি টাকা মূল্যের প্রায় আড়াই লাখ পিস ইয়াবার চালান ইয়াবা উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ঝিমংখালী বিওপির জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জাফর প্রজেক্ট সংলগ্ন লবণের মাঠ দিয়ে কয়েকজন লোক ২/৩টি বস্তা নিয়ে যেতে দেখে। বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র বস্তা ফেলে পালিয়ে যায় তারা। তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
বিবি/রেআ





















