০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

গাজীপুরে আগুনে ১৪ ঘর পুড়ে ছাই

গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় আগুনে ১৪ বসতঘর পুড়ে গেছে।

শনিবার ভোর ৫টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে শ্রীপুর ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল হক জানান, ভোর ৫টায় অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে পৌনে ৭টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

তিনি বলেন, নতুন বাজার এলাকায় শাহজাহান মিয়ার মালিকানাধীন চৌদ্দটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ঘরে থাকা বেশির ভাগ আসবাবপত্র পুড়ে গেছে। ঘরগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর লোকজন দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা বলতে পারছে না কেউ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ধারণা করছেন তারা।

বিবি/জেজে

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুরে আগুনে ১৪ ঘর পুড়ে ছাই

প্রকাশিত : ১১:২০:০২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯