০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে দুই কলোনিতে আগুন, ৮১ ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম নগরীতে আগুনে দুটি কলোনির ৮১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার রাত ১০টার দিকে নগরীর অক্সিজেন রেলগেট এলাকায় দুটি কলোনিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক জসিম উদ্দিন।

তিনি জানান, খবর পেয়ে আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বায়েজিদ থানার এসআই শায়ের আলী জানান, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল বলে জানান এসআই।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

আধুনিক যুগে কমছে বই পড়ার অভ্যাস, নওগাঁ পুলিশ লাইনে ‘বাতিঘর’ লাইব্রেরির যাত্রা

চট্টগ্রামে দুই কলোনিতে আগুন, ৮১ ঘর পুড়ে ছাই

প্রকাশিত : ০২:০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯