১২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুমিল্লায় ২ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক বিভিন্ন প্রকারের ট্যাবলেট উদ্ধার করেছে কুমিল্লা ১০ (বিজিবি)। মঙ্গলবার সকালে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর সীমান্তে পাচাঁরের সময় এগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাহ আল ফারুকী বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে। এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচাঁরকালে বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

কুমিল্লায় ২ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

প্রকাশিত : ০৯:১৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯