০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মাদারীপুরে ৫০ মণ জাটকা জব্দ

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা মাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বুধবার ভোরে কালকিনির শিকারমঙ্গল এলাকার মোক্তারহাটে এ অভিযান চালানো হয়।

মাদারীপুর র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে মোক্তারহাটে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে সেখান থেকে প্রায় ৫০ মণ জাটকা জব্দ করা হয়।

জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

মাদারীপুরে ৫০ মণ জাটকা জব্দ

প্রকাশিত : ০৩:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯