০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

চট্টগ্রামে বোমা উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডের ভোলাগিরি এলাকা থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ পরিদর্শক রাজেশ বড়–য়ার নেতৃত্বে সাত সদস্যের টিম অংশ নেন।

পুলিশ জানায়, সকালে ভোলাগিরি এলাকায় একটি আবাসিক এলাকার সড়কে বোমাটি দেখতে পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

দুপুরে সীতাকুণ্ড থানা পু্লশি সিএমপি কমিশনারকে বিষয়টি জানিয়ে সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তা চায়। পরে সিএমপি কমিশনারের নির্দেশে বোম্ব ডিসপোজাল ইউনিট দুপুর ২টার দিকে দিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে।
পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, ‘১৫ মিনিটের চেষ্টায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বোমাটি স্থানীয়ভাবে তৈরি এবং এটি সময় নির্দিষ্ট করা। সামনে ওই এলাকায় একটি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। এটি প্রতিবছর হয়। মেলাকে কেন্দ্র করে জনমনে ভীতি সৃষ্টি করতে বোমাটি সড়কে রাখা হতে পারে।’

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

চট্টগ্রামে বোমা উদ্ধার

প্রকাশিত : ০৯:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯