০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

রাজধানীর শেওড়া এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এদের একজনের নাম আরাফাত হোসেন (৪৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ও সকাল সাড়ে ৯টার দিকে এ দুটি ঘটনা ঘটে।

কমলাপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক জানান, সকালে শেওড়া রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংগামী একটি ট্রেনের ধাক্কায় আরাফাতের মৃত্যু হয়। তার আগে ভোরে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিও আরেক ট্রেনের ধাক্কায় প্রাণ হারান।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

প্রকাশিত : ০১:১৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯