০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

লংগদুতে বন্যহাতির আক্রমণে শিশু নিহত

রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতির আক্রমণে মরিয়ম নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকালের দিকে উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের রাঙ্গাপানি ছড়া নামক এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত বলেন, ওই এলাকায় হাতির আক্রমণে এক শিশুর মৃত্যুর খবর শোনা গেছে। তবে বিষয়টি এখনও থানায় বিস্তারিত কেউ জানায়নি।

জানা গেছে, বাড়ির লোকজন যার যার কাজে বাইরে থাকাকালে উন্মুক্ত রাস্তায় খেলছিল মরিয়ম। এ সময় এক উন্মত্ত বন্যহাতির সামনে পড়ে সে। তখন মরিয়মকে পায়েপিষ্ঠ করে বন্যহাতি। এতে ঘটনাস্থলেই শিশু মরিয়মের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা আবদুস সালামের মেয়ে মরিয়ম প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানান স্থানীয়রা।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

সমুদ্রপথে দেশের দূত হবে নতুন নাবিকরা: চট্টগ্রামে নৌমন্ত্রীর বক্তব্য

লংগদুতে বন্যহাতির আক্রমণে শিশু নিহত

প্রকাশিত : ০৯:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯