রৌমারীতে মাদক সেবনের অপরাধে শাহরিয়ার হোসেন (২০), গোলজার হোসেন (১৮) ও শাহিন আলম (১৮) নামের তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা উপজেলার বন্দবেড় ইউনিয়নের পাখিউড়া গ্রামের বাসিন্দা।
সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার এসআই খোকনের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে তিন মাদকাশক্তকে আটক করেছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ দেলোওয়ার হাসান ইনাম জানান, আমি ওসি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি, তারই ধারা বাহিকতায় গতকাল রাতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয় । আটককৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ইং সালের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম
জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবি/ ইএম




















