০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ময়মনসিংহে ক্লিনটেক’র তৃতীয় শাখা উদ্বোধন

ময়মনসিংহে আন্তর্জাতিক মানসম্মত ‘ক্লিনটেক লন্ড্রি এন্ড ড্রাই ক্লিনিক’ সার্ভিসের তৃতীয় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কেওয়াটখালি ওয়াপদা মোড়ে ফিতা কেটে অতিথিদের সাথে নিয়ে শাখাটির উদ্বোধন করেন ক্লিনটেক’র ব্যবস্থাপনা পরিচালক, স্বনামধন্য ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন হিরো।

এ সময় ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল হোসেন, হারুন-অর-রশিদ হারুন সহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে অতিথিদের মিষ্টিমুখ করানো হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আনোয়ার হোসেন হিরো জানান, শাখাটির উদ্বোধন উপলক্ষ্যে প্রতিটি সার্ভিসে শতকরা ৫০ ভাগ মূল্যছাড় দেয়াসহ গ্রাহকদের জন্য অনেক আকর্ষণীয় অফার রাখা হয়েছে। গ্রাহকসেবার কথা বিবেচনা করে দু’টি শাখার সফলতার পর গ্রাহকদের চাহিদা মেটাতে এই তৃতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। আগামীতে আরো আধুনিক মানসম্মত সার্ভিসের মাধ্যমে আমার প্রতিষ্ঠানটি ময়মনসিংহবাসীর আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস রাখি।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

ময়মনসিংহে ক্লিনটেক’র তৃতীয় শাখা উদ্বোধন

প্রকাশিত : ১০:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯