পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া স্বগীয় কোমল ক্রান্তি শাহা প্রাঙ্গনে হিন্দু সস্প্রদায়ের মহানামযোগ্য অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার রাতে গনেশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও শ্রী নারু গোপাল সাহার পরিচালনায় বক্তব্য দেন আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন।
ধর্ম যার যার উৎসব সবার, এ অনুষ্ঠানে কোন রকম বিশৃংখলা যাতে না হয়, সেই দিকে সবার সর্তক থাকার আহবান জানিয়ে শাহিন বলেন, এ সকল অনুষ্ঠানে সব সময় আমার সহযোগিতা ছিলো, আছে, থাকবে।
তিনি আরো বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ভিশন-২০২১ বাস্তবায়নে গ্রামকে শহর, দূর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরোধে জিরো টলারেন্সে কাজ করে যাবো এ জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উদয় অধিকারী, সোনা সাহা, মাধাই হালদার, সুনাতন হালদার, প্রদীপ হালদার, প্রমুখ।
বিবি/জেজে





















