পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও অর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, ইউএনও সুজিৎ দেবনাথ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল আলম, সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্টার বৃন্দ, পৌর আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কালেজ শাখা ছাত্রলীগ, পল্লী বিদ্যুৎ ও সাংবাদিক বৃন্দ। যথাযোগ্য মর্যাদায় শহীদ ও অর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধানিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
বিবি/জেজে





















