১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

খোঁড়ার সময় হঠাৎ ধসে পড়লো মাটি

হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় ১ শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক জনি মিয়া (২২) শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলী ছেলে।

আহতরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও শহরের গরুর বাজার এলাকায় খোয়াই নদী থেকে মাটি উত্তোলন করতে নামে শ্রমিকরা। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ করেই উপরের মাটি শ্রমিকদের উপর ধসে পড়ে। এতে ৬ শ্রমিক মাটিচাপা পড়েন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে দ্রুত আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনি মিয়াকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

খোঁড়ার সময় হঠাৎ ধসে পড়লো মাটি

প্রকাশিত : ০৩:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯