০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

চকবাজারে অগ্নিকাণ্ড: সোমবার রাষ্ট্রীয় শোক

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় আগামীকাল ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দফতর থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।

শোকদিবস পালন উপলক্ষ্যে আগামীকাল সারা দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রসঙ্গত, গত বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। সরকারি তথ্য অনুযায়ী এতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে হতাহত লোকজনেদের প্রতি শোক জানাতে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ রোববার বিকেলে সংসদের বৈঠকের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

শোক প্রস্তাবে স্পিকার বলেন, ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় ও মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। জাতীয় সংসদ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণকারী ব্যক্তিবর্গের আত্মার মাগফিরাত কামনা করছে ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুস্থতা কামনা করছে।

ট্যাগ :
জনপ্রিয়

চকবাজারে অগ্নিকাণ্ড: সোমবার রাষ্ট্রীয় শোক

প্রকাশিত : ০৯:১৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯