০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

খুলনায় ফাল্গুনের বৃষ্টিতে ফিরেছে শীত

মধ্য ফাল্গুনের বজ্রসহ বৃষ্টিতে খুলনায় এখনও শীতের আমেজ বিরাজ করছে। রোববার দিবাগত রাত সাড়ে ৫টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। দুপুর গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখা যায়নি। গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে চলেছে।

সোমবার বেলা ১১টা পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে। ফিরে ফিরে বাতাস বইছে। ফাল্গুনের শুরু থেকে যে গুমোট গরম পড়া শুরু হয়েছিল বৃষ্টিতে সে ভাব কেটে গিয়ে আবার শীতের আমেজ ফিরে এসেছে।

এদিকে বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে হওয়া বৃষ্টিতে তরমুজ চাষের উপকার হয়েছে।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত খুলনায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এ সময় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কালবৈশাখী ঝড় আসবে এমন প্রভাবে এ বৃষ্টিপাত। এখন থেকে মাঝে মধ্যে এ ধরনের বৃষ্টিপাত হতে পারে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

খুলনায় ফাল্গুনের বৃষ্টিতে ফিরেছে শীত

প্রকাশিত : ০১:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯