০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ট্রলার ডুবে গেল ১৪শ মণ ধান নিয়ে

১৪শ মণ ধানসহ একটি ট্রলার ডুবে গেছে পটুয়াখালীর রাঙ্গাবালীতে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ভাবে জানা যায়, বিকেল ৪টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে ১৪শ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামক একটি ট্রলার বাগেরহাটের উদ্দেশে রওনা হয়। বিকেল ৫টায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে আগুনমুখা নদীতে ধানবোঝাই ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে থাকা মাঝিসহ দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ধান ব্যবসায়ী মো. রুস্তম আলী ফকির জানান, প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজও করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ করা হবে।

রাঙ্গাবালী কোস্টগার্ড কন্টিজেন্ট (সিপিও) মো. আবদুল আলিম জানান, বিকেল ৫টায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রলারটি অর্ধেক চরে ও অর্ধেক পানিতে ঢুবে আছে। বর্তমানে তাদের একটি দল ঘটনাস্থলে রয়েছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ট্রলার ডুবে গেল ১৪শ মণ ধান নিয়ে

প্রকাশিত : ১১:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯