১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিশেষ অভিযানে খুলনায় আটক ১১৮

খুলনায় গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক করা হয়েছে ১১৮ জনকে।আটকৃতদের কাছ থেকে ইয়াবা, গাজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত। এসময় জেলার ৯টি ও মহানগরীর ৮টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে গণমাধ্যমকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ৭ জন মাদক বিক্রেতাসহ মোট ৭১ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজাও ৯লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মাদক বিক্রেতাসহ মোট ৪৭ জন আসামিকে আটক করা হয়েছে। পরে আদালতে সোর্পদ করা হয়।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে কুপিয়ে জখম: বখাটের খোঁজে পুলিশ

বিশেষ অভিযানে খুলনায় আটক ১১৮

প্রকাশিত : ০১:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯